Main Menu

দেশে করোনায় আরো ৭৪ মৃত্যু, আক্রান্ত ৬৮৫৪

বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৭৪ জন মারা গেছেন। এনিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৫২১ জন।

এসময়ে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৫৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এটিই সবেচয়ে বেশি মৃত্যু। এর আগে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল গত বছরের ৩০ জুন। সে দিন করোনায় ৬৪ জনের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনের দেহে। এর মধ্যে মারা গেছে ৯ হাজার ৫২১ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৪ জনের মধ্যে ৪৮ জন পুরুষ, বাকি ২৬ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৭০ জন, বাকি ৪ জনের মৃত্যু হয়েছে বাড়িতে। মোট মারা যাওয়া ৯ হাজার ৫২১ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ১৩০ জন, নারী ২ হাজার ৩৯১ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৪ জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ৪৩ জন। এছাড়া চট্টগ্রাম ১৫, রাজশাহীতে ৩, খুলনায় ৭, বরিশালে ৪ ও সিলেটের ২ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৭৪ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৪৬ জন, ৫১ থেকে ৬০ বছরের ১৬, ৪১ থেকে ৫০ বছরের ৬, ৩১ থেকে ৪০ বছরের ৫ এবং ২১ থেকে ৩০ বছরের একজন রয়েছেন।

এর আগে বুধবার (৭ এপ্রিল) দেশে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৬৩ জন।

Share





Related News

Comments are Closed