করোনায় আক্রান্ত নায়িকা কবরী
বিনোদন ডেস্ক: বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেত্রী ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সোমবার (৫ এপ্রিল) তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন বলেন, গত সোমবার ম্যাডামের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর উনাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তিনি আরও জানান, কবরীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। কিন্তু তার আইসিইউ লাগছে না। সাধারণ বেডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ১৯৬৪ সালে ‘সুতারাং’ ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান কবরী। ছবিটি পরিচালনা করেন সুভাষ দত্ত। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অনেক কালজয়ী সিনেমা উপহার দেন অভিনেত্রী সারাহ বেগম কবরী।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed