নরসিংদীতে ধানক্ষেতে ছুরিকাঘাতে ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে এক মাদকসেবীর ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার (৭ এপ্রিল) জেলা সদরের নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ছগরিয়াপাড়া গ্রামের মৃত আবুল ফজলের ছেলে ফরহাদ মিয়া (৬০) ও মৃত দেওয়ান আলীর ছেলে আলী আকবর (৫০)। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের জনু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৪৫)।
এদিকে অভিযুক্ত মাদকসেবী একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইউনুস আলীকে (২৪) এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে ফরহাদ মিয়া ও আলী আকবর ধানক্ষেতে কাজ করছিলেন। এ সময় একই এলাকার চিহ্নিত মাদকসেবী ইউনুস আলী ওই জমিতে গিয়ে ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করতে থাকে। তাদের ডাক চিৎকারে পাশে থাকা সেচপাম্প চালক সেন্টু মিয়া তাদের বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত সেন্টু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Related News
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪Read More
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More



Comments are Closed