Main Menu

বিয়ানীবাজারে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারের সরকারি কলেজ মসজিদের সামনে ইটবাহী ট্রাক থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক লিটন মিয়া (১৬) উপজেলার ছোটদেশ এলাকায় ভাড়া থাকতো। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের উপরে ইটের উপর বসেছিল শ্রমিক লিটন। দ্রুতগতির ট্রাকটি সড়কের ভাঙা অংশে ঝাঁকুনি দিলে লিটন ট্রাক থেকে পড়ে গেলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাকটি আটক করলেও ট্রাক চালক পালিয়ে যায়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক ও তার সহকারী পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

Share





Related News

Comments are Closed