লাইফ সাপোর্টে নায়ক ফারুক
বিনোদন ডেস্ক: সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক।
সোমবার (৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।
এর আগে নিয়মিত চেকআপের জন্য গত ১৩ মার্চ সিঙ্গাপুরে গেলে সেখানেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মিয়া ভাইখ্যাত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। সে সময় জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে নেওয়া হয়।
গত বছরের অক্টোবর মাসের শেষের দিকে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন ফারুক। তারপর থেকে তিনি সুস্থ ছিলেন। চিকিৎসকরা আগেই বলেছিলেন, বেশকিছু শারীরিক জটিলতা থাকায় এই অভিনেতার অসুস্থতা বাড়তে পারে। সে জন্য তিন মাস পরপর রুটিন চেকআপ করাতে হবে তাকে।
১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিল তার। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এ অভিনেতা বর্তমানে ঢাকা-১৭ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed