সিলেটে করোনায় আরো ১জনের মৃত্যু, আক্রান্ত ৮৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় সিলেটে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এসময়ে সিলেট বিভাগে ৮৩জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩জন, সিলেট জেলায় ৬১ জন ও মৌলভীবাজারে আরও ১৯জন করোনা রোগী শনাক্ত হয়। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭৬জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৫জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সিলেট জেলার ১৪জন ও হবিগঞ্জের ১জন রয়েছেন।
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯২ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭৯৬জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৩০জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৪১জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৫৭জন।
সোমবার (৫ এপ্রিল মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।
সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৮৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সোমবার (৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৭ হাজার ৭৯৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ৪৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৯জন, হবিগঞ্জে ২ হাজার ১৬জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed