দ্রুত ক্লান্তি দূর করে যেসব খাবার
স্বাস্থ্য ডেস্ক: সারাদিনে কাজের পরে একটু ক্লান্তি ভাব আসতেই পারে। আর চলমান করোনাভাইরাসের সংকটে কাজের চাপের পাশাপাশি মানসিক চাপটাও বোনাস হয়ে আসছে। তবে আপনি ক্লান্ত হয়ে ফিরলে ভুলেও ভারী খাবার খাবেন না। এসময় এমন কিছু খাবার গ্রহন করুন যাতে প্রচুর পরিমাণে সুগার ও ক্যাফেইন থাকে। এই তালিকায় রাখতে পারেন বেশ কয়েকটি খাবার। আজ জানবো সে সম্পর্কে…
কলা: শরীরের ক্লান্তি দূর করতে কলা অন্যতম। এই বারোমাসী ফলটির মধ্যে শরীরে দ্রুত শক্তি বাড়ানোর জন্য কার্বোহাইড্রেট, প্রাকৃতিক চিনি, এমিনো এসিড, ভিটামিন ও এন্টিঅক্সিডেন্ট রয়েছে। আর একটি কলাতে ৮০ থেকে ১২০ ক্যালোরি রয়েছে।
পানি: পানির অপর নাম জীবন। আসলে আমাদের শরীরের জন্য পানি বেশ গুরুপ্তপূর্ণ। পর্যাপ্ত পরিমান পানি পান করলে সারাদিনের ক্লান্তি থেকে মুক্তি পাবেন।
বাদাম: ক্লান্তি থেকে দ্রুত রেহায় পেতে খেতে পারেন বাদাম। বাদামে রয়েছে প্রোটিন, ফ্যাট, ফাইবার, ম্যাগনেশিয়াম ও ফলিক এসিড। যা আপনাকে দ্রুত চাঙ্গা করতে সাহায্য করবে।
ডিম: ডিমে পর্যাপ্ত প্রোটিন ও ৯ ধরনের এমিনো এসিড রয়েছে যা আপনাকে দ্রুত প্রশান্তি দিবে। এছাড়াও ডিমে ভিটামিন-বি কমপ্লেক্স এবং ভিটামিন-ডি আছে যা আপনাকে সারাদিনের শক্তি যোগাতে সাহায্য করবে।
Related News
সিলেটে হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ কেড়ে নিয়েছে আরেক শিশুর প্রাণ। মারাRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে হাম ও হাম-সংশ্লিষ্ট উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যুRead More



Comments are Closed