সিলেটে একদিনে ৯৯ জনের করোনা শনাক্ত, সুস্থ ৩৯
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় নতুন করে আরও ৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ১৭ হাজার ২২৯ জন।
একই সময়ে কোন মৃত্যু হয়নি। তবে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৮৩ জনের। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৯ জন, এ নিয়ে মোট সুস্থ হলেন ১৬ হাজার ৬৬ জন।
সোমবার (২৯ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত করোানা বিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, মোট আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১০ হাজার ৬১১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৭৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৪১ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৯৯৮ জন রয়েছেন।
এছাড়া মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২৩ জন রয়েছেন।
তাছাড়া সুস্থ হয়েছেন সিলেট জেলার ৯ হাজার ৯২০ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫২৯ জন, হবিগঞ্জের ১ হাজার ৬৯৪ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৯২৩ জন।
বর্তমানে করোনা আক্রান্ত ৯২ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More



Comments are Closed