জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে নয়
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ১৮ দফা জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। এর মধ্যে রাত ১০টার পর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার মতো নির্দেশনাও রয়েছে।
২০২০ সালে দেশে প্রথম দফায় করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর সংক্রমণ নিয়ন্ত্রণে আনার জন্য নানা পদক্ষেপ নেয় সরকার। দুইমাসেরও বেশি সময় ধরে সে দফায় বাংলাদেশে সাধারণ ছুটি ছিল। পরে ধীরে ধীরে স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করে মানুষের জীবন।
চলতি বছরে জানুয়ারির শেষের দিকে এসে দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটিই কমে আসে। কিন্তু মার্চের প্রথম সপ্তাহের পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে সংক্রমণ।
এ প্রেক্ষাপটে ১৮ দফা নির্দেশনা দিল সরকার। সোমবার এসব নির্দেশনা জারি করা হয়।
Related News
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু ৭ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আবারও নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছেRead More
এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তাRead More



Comments are Closed