সিলেটে একদিনে আরো ৭৫ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগের চার জেলায় ২৪ ঘণ্টায় আরও ৭৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে এই অঞ্চলে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৬ জন। এদের মধ্যে গত একদিনে বিভাগে নতুন করে ১০ জন সুস্থ হয়ে উঠেছেন। যা নিয়ে সিলেটে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ হাজার ৯৯৮ জন। তবে এদিন সিলেট অঞ্চলে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু ঘটেনি।
শুক্রবার (২৫ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে শনাক্ত হওয়া ৭৫ জন করোনা আক্রান্ত রোগীর ৫২ জনই সিলেট জেলার বাসিন্দা। এদিকে বিভাগের সুনামগঞ্জ জেলার ৩ জন, হবিগঞ্জ জেলায় ১০ জন ও মৌলভীবাজার জেলায় ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪ রোগীর শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
এদিকে নতুন করে করোনায় আক্রান্ত ৭৫ জনকে নিয়ে সিলেট অঞ্চলে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৫৬ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৪৫৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৭৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৩৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৯০ জন।
একইদিনে সিলেট অঞ্চলে নতুন করে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন, যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। এর মধ্য দিয়ে অঞ্চলে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৫ হাজার ৯৯৮ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৮৫৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫২৯ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৬৯৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২২ জন।
শুক্রবার সকাল আটটা পর্যন্ত সিলেট অঞ্চলে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা ২৮৩ জন। এরমধ্যে সিলেট জেলার ২১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২৩ জন।
এদিকে সিলেটের চার জেলা মিলে ৪৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৪৬ জনই সিলেট জে্লার বিভিন্ন হাসপাতালে ও ২ জন সুনামগঞ্জে ও একজন মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৫৪ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের সকলেই সিলেট জেলায়।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed