সিলেটে আরো ৬৪ জনের করোনা শনাক্ত, সুস্থ ৪৭ জন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ১৬ হাজার ৯৮১ জন।
একই সময়ে কোন মৃত্যু হয়নি। তবে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৮৩ জনের। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৭ জন, এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ হাজার ৯৮৮ জন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত করোানা বিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, মোট আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১০ হাজার ৪০০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৭১ জন, হবিগঞ্জে ২ হাজার ২৬ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৯৮৪ জন রয়েছেন।
এছাড়া মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২৩ জন রয়েছেন।
তাছাড়া সুস্থ হয়েছেন সিলেট জেলার ৯ হাজার ৮৪৩ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫২৯ জন, হবিগঞ্জের ১ হাজার ৬৯৪ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৯২২ জন।
বর্তমানে করোনা আক্রান্ত ৪৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed