জুড়িতে চা বাগানে যুবক খুন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে চা বাগানে গরু চরানোকে কেন্দ্র করে বাগালের (বাগানের পাহারাদার) দা’য়ের কোপে মনা পাশী (২০) নামে এক যুবক নিহত হবার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৫টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগানের ৩নং সেকশনে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাগানের বড় লাইনের বাসিন্দা শংকর পাশীর পুত্র মনা পাশী (২০) মঙ্গলবার বিকালে বাগানের ৩নং সেকশনের ভিতরে গরু ছেড়ে দেয়। সেকশনের ভিতরে গরু চরানো নিষেধ এবং সেটা প্রতিহতের জন্য নিয়োজিত পাহারাদার (বাগানের ভাষায় বাগাল) মনাকে বাধা দেয় এবং গরু বের করতে বলে।
এ নিয়ে দু’জনের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বাগাল অমরজিৎ পানিকা (২২) মনা পাশীকে দা দিয়ে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কয়েকটি কোপ দেয়। এতে ঘটনাস্থলেই মনার মৃত্যু ঘটে। অমরজিৎ বাগানের ১নং নতুন টিলা এলাকার শ্রীকুমার পানিকার পুত্র।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed