বিশ্বনাথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৬
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন আহত হয়েছেন। সোমবার (২২ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীধরপুর গ্রামের ওয়ারিছ আলীর বাড়িতে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- শ্রীধরপুর গ্রামের ওয়ারিছ আলী (৭০), তার স্ত্রী দিলারা বেগম (৬০), পুত্র মঈনুল ইসলাম (২৬), ফয়সল আহমদ (২৩), মৃত সিতাব আলীর পুত্র নাঈম আহমদ (১৭) ও আনছার আলীর পুত্র কামরান মিয়া (২২)। তাদের মধ্যে আগুনে দগ্ধ মঈনুল ইসলাম, ফয়সল আহমদ ও দিলারা বেগমের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
ওয়ারিছ আলীর প্রতিবেশী মকসুদ খান ও মো. শাহিন জানান, সোমবার (২২ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে ওয়ারিছ আলীর বাড়ির রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারের পাশেই লাকড়ির চুলায় ঘরের মহিলারা রান্না শুরু করেন তখন তারা বুঝতে পারেন গ্যাসের সিলিন্ডার হতে গ্যাস লিক হচ্ছে। এসময় তারা পানি দিয়ে লাকড়ির চুলার আগুন নেবানোর চেষ্টা করলে ওই চুলা থেকে আগুনের ফুলকি ছিটকে পড়ে পাশে রাখা গ্যাস সিলিন্ডারের উপর। তখনই সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন মঈনুল, ফয়সল ও তাদের মা দিলারা বেগম।
এসময় বিস্ফোরণের আগুনে পুড়ে যায় ফ্রিজসহ রান্নাঘরে রাখা সকল আসবাবপত্র। দগ্ধ তিন জনকে উদ্ধার ও আগুণ নিয়ন্ত্রনে আনতে গিয়ে আহত হন মঈনুলের পিতা ওয়ারিছ আলী, চাচাতো ভাই নাঈম আহমদ ও ভাতিজা কামরান মিয়া।
স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুত্বর আহত মঈনুল ইসলাম, ফয়সল আহমদ ও তাদের মা দিলারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং অপর আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেন।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed