গোলাপগঞ্জে ব্যবসায়ী শাহিনকে ছুরিকাঘাতে হত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারের ব্যবসায়ী এহতেশামুল হক শাহিনকে (৪২) হত্যা হত্যা করা হয়েছে। এমন অভিযোগ করেছেন শাহিনের বড় ভাই আব্দুল মালিক লাল।
তিনি বলেন, আমার ভাই ২১ মার্চ রোববার রাত দেড়টার দিকে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। সন্ত্রাসীরা আগ থেকেই উৎপেতে তার জন্য অপেক্ষা করছিল। লরিপুরের রাস্তা দিয়ে প্রবেশ করা মাত্র সন্ত্রাসীরা তার উপর ঝাপিয়ে পড়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে করে পালিয়ে যায়। পরে আমরা তাকে গুরুতর অবস্থায় সিলেটে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, যে জায়গায় আমার ছোটভাই শাহিনকে নির্মমভাবে খুন করা হয়েছে এই স্থানে আগেও ছিনতাই সহ অনেক ঘটনা ঘটেছে।
তিনি বলেন, আর যেন এভাবে আর কোন ভাই তাদের ভাই না হারায়, আর যেন কোন মায়ের বুক এভাবে খালি না হয়। আমি আমার ভাই খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
এদিকে এলাকার কয়েকজন জানান, শাহিন মৃত্যুর পূর্বে পরিবারের কাছে অনেক তথ্য দিয়ে গেছে। এলাকাবাসী আরো বলেন, এই স্থানে একটি চক্র অনেক দিন থেকেই ছিনতাই করে আসছিল। গত কয়েকদিন আগেও এই স্থান থেকে এক যুবককে হাত পা বেধে টাকা মোবাইল নিয়ে যায়। এর আগেও এই স্থানে গ্রামের অনেকেই ছিনতাইয়ের শিকার হয়েছেন। এদের বিরুদ্ধে নিহত শাহিন আহমদ সোচ্চার ছিলেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমরা সিএনজি অটোরিকশার চালক ও আরো একজনকে আটক করেছি। এ ঘটনার তদন্ত চলছে। খুব শিগগিরই এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে এবং জড়িতদের পুলিশ গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
এদিকে সোমবার বিকেলে ময়না তদন্ত শেষে শাহিনের লাশ গ্রামে আনা হয়। এরপর বাদ আসর হাজীপুর পূর্ব লরিফর জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা শেষে দাফণ সম্পন্ন করা হয়। জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, রোববার দিবাগত (২১ মার্চ) রাত ১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিপুর গ্রামের সড়কে দুর্বৃত্তরা লরিপুর গ্রামের মরহুম আব্দুল হকের ছেলে যুবলীগ নেতা এহতেশামুল হক শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে খুন করে পালিয়ে যায়। নিহত শাহিন ওই রাতে ঢাকা থেকে জরুরী কাজ শেষ করে সিলেট থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। গ্রামে আসামাত্র কয়েজন সন্ত্রাসী কলাগাছ ফেলে রাস্তার গতি রোধ করে। এসময় শাহিনের সাথে সন্ত্রাসীদের ধস্তাধস্তির একপর্যায়ে সন্ত্রাসীরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চালক ও পরিবারের সহযোগিতায় তাকে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed