বিশ্বনাথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমরান আহমদ সায়মন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার জানাইয়া দক্ষিণ মসুলা গ্রামের মছলন্দর আলীর পুত্র।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্বনাথ পৌর শহরের উপজেলা রোডে (খুদেজা মঞ্জিলের পার্শ্ববর্তী রাস্তা) এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃক্তরা ধারালো অস্ত্র দিয়ে সায়মনের বুকের বাম পাশে আঘাত করা হলে অধিক রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান সায়মন। এসময় সজ্ঞাহীন হয়ে যান সায়মনের সাথে থাকা তার চাচাতো ভাই লায়েক ও ফয়েজ। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে সায়মনের প্রতিবেশী আব্দুল কাদির ঘটনাস্থলে গিয়ে মাটিতে পড়ে থাকা সায়মনের নিথর দেহ উদ্ধার করে পৌর শহরের সন্ধানী ডায়গনস্টিক সেন্টারে নিয়ে আসেন। নিহত সায়মন পেশায় একজন ব্যবসায়ী। জানাইয়া ফুটবল মাঠের পাশেই তার একটি মুদিদোকান রয়েছে।
জানাইয়া গ্রামের সাবেক মেম্বার নূরুল হক জানান, চাচাতো ভাই লায়েক ও ফয়েজকে সাথে নিয়ে বিশ্বনাথ বাজার থেকে বাড়িতে ফিরছিলেন সায়মন। তারা উপজেলা রোডের খুদেজা মঞ্জিল পেরিয়ে নির্জন জায়গায় পৌছা মাত্র ২/৩ জন ছিনতাকারী হামলা চালায় সায়মনের উপর। একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে সায়মনের বুকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। তবে যারা এই হামলা করেছে তাদেরকে চিনতে পেরেছেন সায়মনের সঙ্গে থাকা লায়েক ও ফয়েজ। হামলাকারীরা জানাইয়া গ্রামেরই বাসিন্দা বলে জানান তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ছিনতাকারীদের হামলায় অধিক রক্তক্ষরণ হয়ে সায়মনের মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িতের চিহিৃত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed