সিলেটে ১১ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময় উদ্ধার হওয়া ১০ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৯২৩ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার দুপুরে বিজিবি-১৯ ব্যাটালিয়নের সদর দফতরের বাস্কেটবল গ্রাউন্ডে উপস্থিত অতিথিদের সামনে আনুষ্ঠানিকভাবে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩১ হাজার ৮৪৩ বোতল অফিসার চয়েস মদ, ৩৪১৯ বোতল ম্যাকডুয়েল মদ, ২৩ বোতল হুইস্কী রয়েল মদ, ১৮ বোতল ম্যাজিক মোমেন্ট ব্লো ভদকা, ১৭৯৮ বোতল ফেন্সিডিল, ৫৯ বোতল বিভিন্ন প্রকার বিয়ার, ১২৮৩৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৪.০২০ কেজি গাঁজা, ১ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ২ পিস ভারতীয় বিভিন্ন প্রকার বিড়ি, ১৯ হাজার ৪০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকারের সিগারেট এবং ৯২৩ কেজি চা পাতা।
সংশ্লিষ্টরা জানান- ধ্বংসকৃত মাদক ২০১৯ সালের ১৭ ডিসেম্বর থেকে এবছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জকিগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার ও জব্দ করা হয়।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিজিবির সরাইল উত্তর পূর্ব অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান।
এসময় সিলেট সেক্টর সদর দফতরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আমিরুল ইসলাম, বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সিলেটের প্রসিকিউটর জীবন মাহমুদ, সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান খান ও পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সুকুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed