ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ আর নেই। মঙ্গলবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিএনপির এ নেতার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি নিউজবাংলাকে বলেন, ‘মওদুদ আহমদ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত্যুবরণ করেন।’
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অধ্যাপক ডা. চার্লস ত’র অধীনে চিকিৎসা নিচ্ছিলেন মওদুদ আহমদ। সঙ্গে তার স্ত্রী হাসনা মওদুদ আছেন।
গত ৫ মে বুকে ব্যথা, শ্বাস-প্রশ্বাসে সমস্যাসহ হৃদরোগে আক্রান্ত হয়ে মওদুদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। গত ১ ফেব্রুয়ারি থেকে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগেও গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন এই বিএনপি নেতা।
ব্যারিস্টার মওদুদ আহমদ ১৯৪০ সালের ২৪ মে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed