দেশে করোনায় আরও ২৬ মৃত্যু, শনাক্ত ১৭১৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৯৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭১৯ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৬০ হাজার ৮৮৭ জন।
করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত এক সপ্তাহ (৭ দিন) ধরে করোনা ভাইরাসে মৃত্যু ঊর্ধ্বমুখী। এর মধ্যে সোমবার (১৫ মার্চ) ও মঙ্গলবার মৃত্যু সংখ্যা ২৬ জন করে। গত এক সপ্তাহে মারা গেছেন ১০১ জন।
গত বৃহস্পতিবার (১১ মার্চ) মারা যান ৬ জন। এ দিন আক্রান্ত হন ১ হাজার ৫১ জন। পরে দিন শুক্রবার (১২ মার্চ) করোনায় মৃত্যু হয় ১৩ জনের। ওই দিন ২৪ ঘণ্টায় শনাক্ত হয় এক হাজার ৬৬ জন। শনিবার (১৩ মার্চ) সরকারি হিসেবে মারা গেছেন ১২ জন। এ দিন করোনা শনাক্ত হয় এক হাজার ১৪ জনের শরীরে।
পরবর্তী তিন দিন; রোববার, সোমবার ও মঙ্গলবার মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৮ জন ও ১ হাজার ১৫৯ জন, ২৬ জন ও ১ হাজার ৭৭৩ জন এবং ২৬ জন ও ১ হাজার ৭১৯।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৬ মার্চ) একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫৪৫ জন এবং একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৩২৭ জন।
এছাড়া মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৭ লাখ ৬৬ হাজার ১৯ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৭১ হাজার ৭৭৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৮৬ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন তিন কোটি ১ লাখ ৩৮ হাজার ৫৮৬ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৮ হাজার ১৩ জনের।
Related News
একনেকে অনুমোদন পেল নতুন ১১ প্রকল্প
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন ১১ প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহীRead More
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু ৭ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আবারও নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছেRead More



Comments are Closed