সিলেটে কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘায় লাকী বেগম (২৩) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। বুধবার দুপুর ১টায় উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ কান্দিগাও গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক কলহের জেরে লাকি বেগমের স্বামী তাকে হত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় স্বামী দানা মিয়া (৩৪)কে আটক করেছে পুলিশ।
দানা মিয়া বাঘা দক্ষিণ কান্দিগাও গ্রামের সুনা মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন ধরে দানা মিয়া ও তার স্ত্রী লাকী বেগমের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর কারণে কয়েকদিন আগে লাকি বেগম বাবার বাড়িতে চলে যান। পরে স্থানীয় সালিশের মাধ্যমে লাকি বেগম আবারো স্বামীর বাড়িতে আসেন। বুধবার দুপুরে তাদের মধ্যে আবারো বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে দানা মিয়া ছুরি দিয়ে লাকী বেগমকে উপর্যুপরি কুপাতে থাকেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন।
তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর পরই অভিযুক্ত স্বামী গাঁ ডাকা দিলেও থানা পুলিশ থাকে আটক করতে সক্ষম হয়।
দানা মিয়া ও লাকী বেগমের ৩ বছর বয়সী এক ছেলে ও ৫ বছরের একটি মেয়ে রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রীকে খুনের সাথে অভিযুক্ত দানা মিয়াকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed