Main Menu

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে লন্ডন এক্সপ্রেস ও এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

Manual3 Ad Code

দুর্ঘটনা কবলিত দুটি বাস হচ্ছে- ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এনা পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১)।

Manual4 Ad Code

দক্ষিণ সুরমা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সকাল ৭টার দিকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস ও ঢাকাগামী এনা পরিবহনের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। এছাড়া হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জন মারা যান বলে শুনেছি। এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ওসি বলেন, নিহতদের মধ্যে দুই বাসের চালকও রয়েছেন। হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনায় দুটি বাসের সামনে অংশ দুমড়ে মুছড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ। তারা প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে হতাহতদের উদ্ধার করে।

Manual5 Ad Code

দুর্ঘটনার পর কিছু সময় ঢাকা-সিলেট মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকলেও এখন বাস চলাচল অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code