সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
সিকৃবি সাংদদাতা: পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ( সিকৃবি) সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার সিকৃবি’র রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি সিদ্ধান্তের আলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ থাকবে।
এর আগে গত সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসে ১৭ মে থেকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল ও ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed