বিশ্বনাথে টিকা নিলেন সাংবাধিক সাইফুল ও মিলাদ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে প্রথমসারির করোনাযোদ্ধা হিসেবে সাংবাদিকদের মধ্যে প্রথম করোনার টিকা নিয়েছেন দু’জন। তারা হলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ এবং বিশ্বনাথ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক/এনটিভি ইউরোপ প্রতিনিধি এমদাদুর রহমান মিলাদ।
মঙ্গলবার (৯ ফেব্রয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় তারা এ টিকা নেন। দু’জনের মধ্যে প্রথমে টিকা নেন সাইফুল ইসলাম বেগ। পরে টিকা নেন এমদাদুর রহমান মিলাদ।
টিকা নেয়ার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিক সাইফুল ইসলাম বেগ ও এমদাদুর রহমান মিলাদ বলেন, আমাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ্য আছি। নির্ভয়ে সকলেরই এই টিকা নেয়া প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নুর উদ্দিন, জামাল মিয়া ও মো. আবুল কাশেম।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed