সিলেটে কিশোরী ধর্ষিত, ধর্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন নুরপুর এলাকায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের দায়ে অভিযান চালিয়ে ওমর ফারুক নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে শাহপরাণ থানার ইসলামপুর এলাকার মো. আরজু মিয়ার ছেলে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
এরআগে ধর্ষণের ঘটনায় কিশোরীর পিতা শাহপরাণ থানায় গত সোমবার (৮ জানুয়ারি) রাতে মামলা দায়ের করেন। ওইদিন পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেছে।
বিষয়টি নিশ্চিত করেন শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন, কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতারকৃত ফারুককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed