চশমায় শোনা যাবে গান!
প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তির জগতে প্রতিনিয়তই এমন চমক আসছে, যা হয়তো বছর পাঁচেক আগেও কল্পনা করতে পারত না। এই যেমন ধরুন, মোবাইল ফোনের স্ক্রিন ফোল্ডেবল বা রোটেটবল হতে পারে বা, রোলেবল টিভি স্ক্রিনের কথা। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি আমাদের অবাক করছে বটে। তবে আমরাও এই অগ্রগতির সঙ্গে পা মেলাচ্ছি। এবার আরও একটি অসাধারণ আবিষ্কারের কথা শোনা যাচ্ছে। স্মার্টফোনের পর বাজারে আসতে চলেছে স্মার্ট গ্লাস।
অ্যাপল, স্যামস্যাং, অপোর মতো সংস্থাগুলো ইতোমধ্যে স্মার্ট গ্লাস তৈরির কাজ শুরু করেছে। এই চশমায় এআর (Augmented Reality) প্রযুক্তি থাকবে বলে মনে করা হচ্ছে। এবার একই পথে স্মার্ট গ্লাস তৈরির কাজ শুরু করল চীনা সংস্থা শাওমি। এই চশমা ভার্চুয়াল তথ্য দেবে। ফোনে যেমন ফটো ও ভিডিও আলাদা করে রাখা ও দেখা যায়, এই চশমাতেও তেমনই অপশন থাকবে। ফোনের নোটিফিকেশনও চশমায় দেখা যাবে। এছাড়া হোডফোন ছাড়াই এই চশমায় গান শোনা যাবে।
শাওমি তাদের স্মার্ট গ্লাস এ ফটোথেরাপি ফিচার দিতে পারে। যার ফলে এই চশমার মাধ্যমে মানসিকভাবে অসুস্থ ও ডিপ্রেশন এ ভোগা ব্যক্তিদের চিকিত্সাও সম্ভব হবে। সাউন্ড ও ভিজুয়াল, দু’রকম সিগনাল এই চশমার মাধ্যমে পাঠানো যাবে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed