বিমানের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট চালু ১৮ ফেব্রুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনার কারণে দীর্ঘ প্রায় ১ বছর বন্ধ থাকার পর আগামী ১৮ ফেব্রুয়ারি আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ফ্লাইট। সোম ও বৃহস্পতিবার এই রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হবে।
রবিবার (৩১ জানুয়ারি) বিমান কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে আবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ফ্লাইট চালু হচ্ছে। বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে। এছাড়া ট্র্যাভেল এজেন্ট ও ট্যুর ও অপারেটরদের কাছেও এই রুটের বাণিজ্যিক ফ্লাইটের টিকিট পাওয়া যাবে।
করোনা পরিস্থিতিতে নেপালের শর্ত, নির্দেশনা ও নেপালে বিমানের শিডিউল ওয়েবসাইট থেকে জানা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More



Comments are Closed