করোনার ২ লাখ ২৮ হাজার ডোজ টিকা সিলেটে
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ২ লাখ ২৮ হাজার ডোজ ভ্যাকসিন সিলেটে এসে পৌঁছেছে। রোববার (৩১ জানুয়ারি) বেলা পৌনে ১ টায় বেক্সিমকো ফার্মার একটি শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ডভ্যানে ভ্যাকসিন নগরীর চৌহাট্টাস্থ সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাজিয়া সুলতানা ও জেলা সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল সেগুলো গ্রহণ করেন। এসময় সেখানে সিভিল সার্জন ও সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ভ্যাকসিনবাহী ফ্রিজার ভ্যানটি শনিবার ঢাকা থেকে রওনা দেয়। পরে সকালেই সুনামগঞ্জ গিয়ে ভ্যাকসিনের কিছু ডোজ নামিয়ে সকালে সিলেটের পথে রওনা হয়। পুলিশ প্রহরায় ভ্যাকসিনবাহী ফ্রিজার ভ্যানটি বেলা পৌনে ১ টায় নগরীর চৌহাট্টাস্থ সিলেট সিভিল সার্জন কার্যালয়ে আনা হয়।
জেলা সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল বলেন, ‘মোট ১৯০ টি কার্টনে ২ লাখ ২৮ হাজার ডোজের টিকা বুঝে পেয়েছি। প্রতি কার্টনে ১২০০ ভায়াল আছে। প্রতি ভায়ালে ১০টি ডোজ আছে। ভ্যাকসিনগুলো আমাদের ইপিআই কোল্ডরুমের ওয়ার্ক ইন কুলারে সংরক্ষণ করা হচ্ছে। আপাতত সেখানে পুলিশ প্রহরা আছে।’
সিলেটে প্রথম দফায় আগামী ৭ ফেব্রুয়ারি করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। সিলেটে করোনার ভ্যাকসিন ১৫৩টি কেন্দ্রে বুথের মাধ্যমে প্রদান করা হবে যার মধ্যে সিলেট মহানগর এলাকায় রয়েছে ২৫ টি কেন্দ্র।
Related News
কোম্পানীগঞ্জে বৃদ্ধ খুন, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলারRead More
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More



Comments are Closed