দেশে করোনায় আরো ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৫০৯
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আরও ৫০৯ জন রোগী শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৮৭ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জনে।
এছাড়া গত এক দিনে আরও ৬১১ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্য দিয়ে এখন পর্যন্ত দেশে সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৮ হাজার ৫৪৬ জন হয়েছে।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed