Main Menu

ঢাকায় ফ্ল্যাটের ভেতরে মডেল নাজের ঝুলন্ত লাশ

বিনোদন ডেস্ক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে সাদিয়া ইসলাম নাজ নামের এক মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ৯৯৯ এ খবর পেয়ে মঙ্গলবার (১৯ জানুয়ারী) ভোররাতে জি ব্লকের ২১ নম্বর সড়কের এক বহুতল ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটের দরজা ভেঙে পাওয়া যায় মরদেহটি।

স্বজনদের বরাত দিয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান জানান, গত সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয় ২১ বছর বয়সী মডেল নাজের। রাত ১১টার দিকেও কথা হয় তাদের। এরপর আর কথা হয়নি।

যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় উপায় না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দেন তার বাবা। তার দেয়া তথ্যে ভোররাতে বাসায় যায় পুলিশ।

ওসি বলেন, বাসা ভেতর থেকে আটকানো পাওয়া যায়। বাসায় নাজ একাই থাকতেন। পরে দরজা ভেঙে ভেতরে নাজের ঝুলন্ত লাশ পাওয়া যায়। মরদেহটি শাড়ি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল।

তিনি জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed