জৈন্তাপুরে ৪৪৫ পিস ইয়াবাসহ ১জন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে ৪৪৫ পিস ইয়াবাসহ সেলিম আহমদ (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (উত্তর)।
রোববার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোকামবাড়ি আলুবাগানস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত সেলিম জৈন্তাপুর উপজেলার মোকামবাড়ি আলুবাগানস্থ আব্দুল মোত্তালিব এর ছেলে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেলিমের হেফাজত থেকে ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার (যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৩৩ হাজার ৫ শত টাকা) করা হয়।
এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার (উত্তর) উপ পরিদর্শক (এসআই) নিতাই লাল রায় বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র পরিকল্পনা ও নির্দেশনায় সিলেট জেলাকে মাদক মুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় রোববার জৈন্তাপুরে অভিযান চালিয়ে ৪৪৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছে ডিবি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed