Main Menu

দেশে করোনায় আরও ২১ মৃত্যু, শনাক্ত ৫৭৮

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় দশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২১ জন রোগী ও এই ভাইরাস শনাক্ত হয়েছে ৫৭৮ জনের দেহে।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় আরও ৫৭৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন হয়েছে।

একই সময়ে চিকিৎসাধীন আরও ৬৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্য দিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন হয়েছে।

এছাড়া গত এক দিনে মারা যাওয়া ২১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৮৮৩ জনের মৃত্যু হল।

এর আগে শুক্রবার (১৫ জানুয়ারি) দেশে আরও ৭৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed