করোনায় একদিনে আরও ১৪ হাজার মানুষের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : করোনায় একদিনে আরও ১৪ হাজারের বেশি প্রাণহানি দেখল বিশ্ব। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৭ লাখের বেশি মানুষের শরীরে। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ২০ লাখ ১৫ হাজারের বেশি, শনাক্ত ৯ কোটি সাড়ে ৪২ লাখের বেশি মানুষ।
শুক্রবার সর্বোচ্চ সংক্রমণ এবং প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিন করোনায় মারা গেছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। এ নিয়ে দেশটিতে ৪ লাখ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। নতুন শনাক্তকৃত রোগী ২ লাখের বেশি।
একইদিন দ্বিতীয় সর্বোচ্চ যুক্তরাজ্যে মারা গেছে প্রায় ১৩শ’ মানুষ। দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো ৮৭ হাজার। ২৪ ঘণ্টার ব্যবধানে ব্রাজিল, জার্মানি এবং মেক্সিকোতেও মারা গেছেন ১ হাজার করে মানুষ। এছাড়া দিনে একশ বা তার বেশি সংখ্যক মানুষ মারা গেছে আরও প্রায় ২০টির মতো দেশে।
Related News
যুক্তরাজ্যে ১৬-১৭ বছর বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ‘কারফিউ’
Manual1 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য রাতের বেলায়Read More
মালয়েশিয়ায় ইসরায়েলি নাগরিক শনাক্ত হলেই বহিষ্কার
Manual3 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি শনাক্ত হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকRead More



Comments are Closed