Main Menu

দেশে করোনায় আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৮১৩

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮১৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এছাড়া বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৮৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় আরও ৮১৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জন হয়েছে।

Manual8 Ad Code

একই সময়ে চিকিৎসাধীন আরও ৮৮৩ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্য দিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭০ হাজার ৪০৫ জন হয়েছে।

Manual6 Ad Code

এছাড়া গত একদিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৮৪৯ জনের মৃত্যু হল।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code