ফেসবুকের পাবলিক পেজে থাকছে না ‘লাইক’ বাটন
প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে ‘লাইকে’র সম্পর্কটা খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বর্তমান নেট দুনিয়ায় ‘লাইকে’র সংখ্যা দিয়েই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার বিচার করা হয়। তবে সেলিব্রেটিদের জন্য খুব খারাপ একটা খবর দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ! নতুন বছরে ঢালাও করে সাজানোর অংশে এখন থেকে পাবলিক পেজে থাকবে না ‘লাইক’ বাটন।
সম্প্রতি সংস্থাটি এক ব্লগ পোস্টে জানায়, এখন যেমন বিভিন্ন শিল্পী, তারকা, অভিনেত্রী, ব্যবসায়িক পেজে লাইক দিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য পাওয়া যায়, নতুন করে সাজানোর পর আর সেই সুযোগ থাকবে না। তবে পেজ ‘লাইক’ না করা থাকলেও ফলোয়ার হিসেবে সেই পেজের সব আপডেটই পাবেন ইউজাররা। অর্থাৎ এবার থেকে ফলোয়ার সংখ্যা দিয়েই কোনও সেলেব কিংবা ব্র্যান্ডের ফ্যান বেসকে বোঝা সম্ভব হবে।
এখন থেকে ফেসবুকের পাবলিক পেজে শুধু ফলোয়ার সংখ্যা দেখা যাবে। নিউজ ফিডে সবাই নিজের মতামত জানাতে পারবেন। ভক্তদের সঙ্গে সেখানেই যোগাযোগ রাখতে পারবেন সেলিব্রেটিরা।
ফেসবুক কর্তৃপক্ষ আরো জানায়, আমরা লাইক বাটন সরিয়ে দিচ্ছি। গুরুত্ব দেওয়া হচ্ছে ফলোয়ারদের দিকে। লোকেরা যাতে তাদের প্রিয় পেজগুলোর সঙ্গে আরও সহজে যোগাযোগ রাখতে পারে সেদিকে লক্ষ্য গুরুত্ব দিয়েই এমন পরিবর্তন আনা হচ্ছে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed