ইউটিউবে নতুন কিছু ফিচার
প্রযুক্তি ডেস্ক: ইন্টারনেটে ভিডিও দেখার জনপ্রিয় সাইট ইউটিউব ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো বেশ কিছু নতুন ফিচার। সম্প্রতি অ্যাপটি তাদের মোবাইল অ্যাপে বেশ কিছু পরিবর্তন এনেছে। অ্যাপটির হালনাগাদ সংস্করণের ব্যবহারকারীরা এসব ফিচার উপভোগ করতে পারবেন।
শর্টস: অনেকেই ‘শর্টস’ ফিচারটিকে টিকটকের মতো বললেও এটি মূলত তেমন কিছু নয়। শর্টস মূলত ইউটিউবের সংক্ষিপ্ত ভিডিও নিয়ে নির্মিত আলাদা একটি সেকশন। শর্টসে প্রদর্শিত ভিডিওগুলো সর্বোচ্চ ১৫ সেকেন্ডের হবে। ভিডিওর নিচে যে চ্যানেল থেকে আপলোড করা হয়েছে, সেটির নাম ও সাবস্ক্রাইব বাটন প্রদর্শিত হয়। নিচের দিকে স্ক্রল করলে ভিডিও পরিবর্তন করা যাবে শর্টসে।
ভিডিও চ্যাপ্টারস: ইউটিউব অ্যাপে বেশ কিছুদিন আগে থেকে দেখা গেলেও এবার চ্যাপ্টারস ফিচারটিকে আনুষ্ঠানিকভাবে সব ডিভাইসের জন্য যুক্ত করা হয়েছে। চ্যাপ্টারস ফিচারটিতে কনটেন্ট ক্রিয়েটররা ডেসক্রিপশনে ভিডিওর মধ্যকার বিভিন্ন অংশের টাইম স্ট্যাম্প যোগ করতে পারবে। ভিডিও দেখার সময় ইউটিউব ব্যবহারকারীরা খুব সহজেই চ্যাপ্টারস ফিচারটির মাধ্যমে ভিডিওর বিভিন্ন অংশে স্কিপ করতে পারবে।
স্ট্রিমভিত্তিক ইউআই: অনেক আগে থেকেই অটো প্লে ফিচার রয়েছে ইউটিউবে। এবার সেই ফিচারটিকেই স্ট্রিমভিত্তিক বানিয়ে দিয়েছে অ্যাপটি। এখন থেকে অটো প্লে আলাদাভাবে ভিডিওর নিচে নয়, বরং ভিডিও প্লেয়ারের একদম ওপরের কোনায় প্রদর্শিত হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজে অটো প্লে চালু বা বন্ধ করতে পারবে।
বেডটাইম রিমাইন্ডার: যারা রাতের বেলা মোবাইলে ইউটিউব দেখতে বেশি পছন্দ করে, তাদের জন্য এই ফিচারটি খুবই কার্যকর। এই ফিচার ব্যবহার করলে বেঁধে দেওয়া সময়ে ইউটিউব অ্যাপই জানিয়ে দেবে তার ঘুমানোর সময় হয়েছে। বেডটাইম রিমাইন্ডার সেট করতে ইউটিউব অ্যাপের সেটিংসে যান। এরপর জেনারেল সেকশনে প্রবেশ করলে ‘রিমাইন্ড মি হোয়েন ইট ইজ বেডটাইম’ অপশনটি দেখা যাবে। সেখান থেকে ঘুমের সময় নির্ধারণ করে দেওয়া যাবে। ওই সময়ে যদি ব্যবহারকারী ইউটিউব অ্যাপ ব্যবহার করে ইউটিউব দেখে, তবে অ্যাপই জানাবে যে ঘুমানোর সময় হয়েছে।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed