বদলে যাচ্ছে ফেসবুক!
প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার পাবলিক পেজ থেকে সরিয়ে নিচ্ছে লাইক বাটন। বুধবার (৬ জানুয়ারি) ফেসবুকের একটি ব্লগ পোষ্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন।
এবার থেকে সেলেব্রিটি কিংবা ব্র্যান্ডের পেজগুলোকে নতুনভাবে ঢেলে সাজাচ্ছে ফেসবুক। এখন থেকে ফেসবুকের পাবলিক পেজে কেবল ফলোয়ার সংখ্যা দেখা যাবে। নিউজ ফিডে সকলে নিজেদের মতামত জানাতে পারবেন। ফ্যানদের সঙ্গে সেখানেই যোগাযোগ রাখতে পারবেন সেলিব্রেটিরা।
হঠাৎ কেন এমন পরিবর্তন? ফেসবুক জানিয়েছে, ‘আমরা ‘লাইক’ বাটন সরিয়ে নিচ্ছি। ফোকাস রাখা হচ্ছে ফলোয়ারদের দিকে। লোকেরা যাতে তাদের প্রিয় পেজগুলির সঙ্গে আরও সহজে যোগাযোগ রাখতে পারে সেদিকে তাকিয়েই এমন পরিবর্তন করা হচ্ছে।’
একই সঙ্গে জানানো হয়েছে, পেজ ‘লাইক’ না করা থাকলেও ফলোয়ার হিসেবে সেই পেজের সব আপডেটই পাবেন ইউজাররা। অর্থাৎ এবার থেকে ফলোয়ার সংখ্যা দিয়েই কোন সেলিব্রেটি কিংবা ব্র্যান্ডের ফ্যান বেসকে বোঝা সম্ভব হবে।
ইনস্টাগ্রামে এই একইভাবে পাবলিক প্রোফাইলকে ফলো রাখতে পারে নেটিজেনরা। এবার ফেসবুকেও সেই একই পদ্ধতি অবলম্বন করা হবে।
লক্ষ্য রাখা হচ্ছে, কীভাবে পেজ কনভার্সেশনকে আরও বেশি লোকের কাছে পৌঁছে দেওয়া যায় সেদিকে। তাই পাবলিক ফিগারদের কমেন্টকে কমেন্ট সেকশনের একেবারে উপরে তুলে আনা হচ্ছে। এছাড়াও কমেন্ট বা রেকমেন্ডেশন পোস্ট থেকেও সেই পেজকে ফলো করা যাবে।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed