সৌদি আরবে বিমানের ফ্লাইট বুধবার
বৈশাখী নিউজ ডেস্ক : করোনা ভাইরাস মহামারিতে নিষেধাজ্ঞার সপ্তাহখানেক পর বুধবার (৬ জানুয়ারি) থেকে সৌদি আরবে আবার নিয়মিত ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
দেশটির রিয়াদ, জেদ্দা ও দাম্মাম এ তিন গন্তব্য আগের শিডিউল অনুযায়ী ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।
মঙ্গলবার (৫ জানুয়ারি) এ তথ্য জানায় সংস্থাটি।
বিমান জানায়, সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা ওঠার পর ৬ জানুয়ারি থেকে সৌদি আরবগামী ফ্লাইটসমূহ আবার নিয়মিতভাবে চলাচল করবে। বাতিলকৃত ফ্লাইটসমূহের যাত্রীদের বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ প্রদত্ত সিডিউল অনুযায়ী নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed