Main Menu

৪র্থ ধাপে দেশের ৫৬টি পৌরসভায় ভোট ১৪ ফেব্রয়ারী

বৈশাখী নিউজ ডেস্ক: চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারী দেশের ৫৬ টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারী, বাছাই ১৯ জানুয়ারী আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ জানুয়ারী।

রোববার (৩ জানুয়ারি) এই তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

তিনি বলেন, এসব পৌরসভার ৩১টিতে ইভিএমের মাধ্যমে আর ২৫টিতে ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, তৃতীয় ধাপের ৬৪ পৌরসভার ভোট গ্রহণ ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১০ জানুয়ারী।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব বলেন, এসব পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবগুলো পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট হবে।

ইসির তফসিল অনুয়ায়ী প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় আগামী ১৬ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ইভিএমের মাধ্যমে ২৯টি পৌরসভায় এবং ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোট হবে। এ নিয়ে চারধাপে ২০৬টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, দেশে মোট ৩২৯টি পৌরসভা রয়েছে। আইন অনুযায়ী পৌরসভায় নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি প্রায় ২৫০ এর বেশি পৌরসভার মেয়র-কাউন্সিলরের মেয়াদ শেষ হচ্ছে। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়।

Share





Related News

Comments are Closed