বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ১৮ লাখ ২৫ হাজার
বৈশাখী নিউজ ডেস্ক : করোনাভাইরাস ইতোমধ্যে সারাবিশ্বে প্রাণ কেড়ে নিয়েছে ১৮ লাখ ২৫ হাজারের বেশি মানুষের। এখন পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা আট কোটি ৩8 লাখ।
গত একদিনে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ৫৮১ জন এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৬৩ জনের। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ১০৮ জন।
সর্বশেষ তথ্য বলছে, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৩৮ লাখ ৬ হাজার ৮৫৭ জন, মোট মারা গেছেন ১৮ লাখ ২৫ হাজার ৭০৯ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৯৩ লাখ ২১ হাজার ৯০৮ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৬৫৪। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৫৪ হাজার ২১৫ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৮৬ হাজার ৩২৯। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ১৮ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ৭৫ হাজার ৯৭৩। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৯৪ হাজার ৯৭৬ জন।
Related News
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয়Read More
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, প্রাণ গেল ৩ শিশু ও শিক্ষকের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের ব্যান্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজনRead More



Comments are Closed