Main Menu

সিলেটে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে পর্যটক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান থানাধীন পরগণাবাজার এলাকায় সিলেটগামী ট্রাকের সাথে ঢাকা থেকে আগত পর্যটকদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গোলাম মোস্তফা (৩৮) নামের এক যুবক নিহত হন। তিনি ঢাকার চাঙ্গারপুল এলাকার মৃত আজিজ বেপারীর ছেলে। এঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরও ৯জন আহত হয়েছেন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) শুক্রবার সকাল ৮টার দিকে শাহপরান থানাধীন পরগণাবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, সিলেটের জাফলংয়ে ঘুরার জন্য ঢাকা থেকে মোস্তফাসহ সহপাঠীরা বৃহস্পতিবার রাতে রওয়ানা হন। তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-১৫- ৫৪১৫) পরগণাবাজার এলাকায় আসা মাত্রই সিলেট গামী বালুভর্তি ডাম্প ট্রাকের (ঢাকা মেট্রো ড- ১৪-৬৬৫১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত হন মাইক্রোবাস যাত্রী গোলাম মোস্তফা। তাকে গুরুতর আহতবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, ঢাকা থেকে মোস্তফাসহ ১০জন বৃহস্পতিবার রাতে একটি মাইক্রোবাসযোগে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। তারা ছুটির দিনে জাফলংসহ বিভিন্ন স্থানে বেড়ানোর জন্য এসেছিলেন।

সকালে তাদের মাইক্রোবাসটির সিলেটের পরগণাবাজারে এলে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় গুরুতর আহত হন মাইক্রোবাস যাত্রী গোলাম মোস্তফা। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তার সাথের বাকি ৯ জনই কমবেশি আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed