Main Menu

ইবি শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: আব্দুল্লাহ আল হাদী নামের এক শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের জন্য প্রশাসনের কাছে সুপারিশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। শনিবার অনলাইন মাধ্যমে বিভাগের এক জরুরী মিটিং শেষে এ সিদ্ধান্ত নেন বিভাগের শিক্ষকরা।

জানা গেছে, হাদী শুক্রবার দুপুর ২টার দিকে তার নিজেস্ব ফেসবুক একাউন্টে মুহম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র অঙ্কনের পেছনে যোক্তিকতা, পবিত্র মক্কা শরীফ ও পবিত্র জমজম কূপ সম্পর্কে কটুক্তি করে একটি পোস্ট করেন।

পরে বিষয়টি বিভিন্ন ফেসবুক গ্রæপে তার পোস্টটি স্কিনশর্ট দিয়ে পোস্ট করা হলে মুহুর্তেই ভাইরাল হয় পোস্টটি। ফলে তার ছাত্রত্ব বাতিল সহ তার বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি করেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা ৬ টার দিকে হাদী তার টাইমলাইন থেকে পোস্টটি ডিলিট করে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

এ ব্যাপারে নুর মুহম্মদ নামে তার এক সহপাঠী কমেন্টে জানান, “সে সত্যিই এমন মন্তব্য করে থাকে তাহলে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এর আগেও তার বিরুদ্ধে এরকম ঘটনার অভিযোগ রয়েছে। সে আসার বন্ধু কিন্তু যখন আমাদের ধর্মীয় বিষয় নিয়ে বাজে মন্তব্য করবে তখন তার আর কোন পরিচয় থাকে না।”

হাদী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগেও সে তার ফেসবুক পোস্টে ইসলাম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বলে জানিয়েন তার সহপাঠিরা। এছাড়াও তার বিরুদ্ধে মেয়েদের মেসেঞ্জারে কুরুচিপূর্ণ মন্তব্য ও ভিডিও পাঠানোসহ বিভিন্ন ধরণের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

এবিষয়ে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মোস্তাক মো. আব্দুল মুক্তাদির মনোয়ার আলী বলেন, “আমরা বিভাগে একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে তাকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। মেইল মাধ্যমে বিষয়টি প্রশাসনের নিকট পাঠানোর প্রক্রিয়া চলছে।”

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ বলেন, এখনও বিভাগ থেকে প্রশাসনের কাছে কোন লিখিত সুপারিশ আসেনি। লিখিত পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।”

Share





Related News

Comments are Closed