Main Menu

বন্ধু’র সিলেট মিডিয়া ফোরামের ভার্চ্যুয়াল সভা

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হিজড়া জনগোষ্ঠী বাংলাদেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ হলেও আবহমান কাল থেকে এ জনগোষ্ঠী অবহেলিত ও অনগ্রসর। সমাজে বৈষম্যমূলক আচরণের শিকার এ জনগোষ্ঠীর পারিবারিক, আর্থসামাজিক, শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, স্বাস্থ্যগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সাংবাদিকদেরই মূল ভুমিকা রাখতে হবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তাদেরকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার কোন বিকল্প নেই।

বুধবার (২৮ অক্টোবর) গ্লোবাল ফান্ডের অর্থায়নে পরিচালিত বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সিলেট বিভাগীয় মিডিয়া ফোরামের সভায় বক্তারা এসব কথা বলেন। বৈশ্বিক করোনা ভাইরাসের প্রেক্ষাপটে এবারের সভা ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

বন্ধুর পলিসি এডভোকেসী ম্যানেজার মো: মশিউর রহমানের সঞ্চালনায় সভায় বন্ধুর পক্ষে আলোচনায় অংশ নেন পরিচালক উম্মে ফারহানা জারিফ কান্তা, মিডিয়া কো-অর্ডিনেটর রুহুল রবিন খান ও মুজিব তারেক। মিডিয়া ফোরামের সিলেট বিভাগীয় কনভেনার ও দৈনিক আজকের সংবাদের ব্যুরো প্রধান মঞ্জুর হোসেন খানের সার্বিক তত্বাবধানে সভায় সাংবাদিকদের মধ্যে অংশ নেন ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক সাত্তার আজাদ, বাংলাদেশ বেতার সিলেটের সংবাদদাতা শফিকুর রহমান চৌধুরী, চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি ও মিডিয়া ফোরামের কো-কনভেনার সাদিকুর রহমান সাকী, দৈনিক শ্যামল সিলেটের চীফ রিপোর্টার নাসির উদ্দিন, দৈনিক জালালাবাদের চীফ রিপোর্টার আহবাব মোস্তফা খান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় সভাপতি মামুন হাসান ও সাংবাদিক সুবর্ণা হামিদ। হিজড়া সম্প্রদায়ের পক্ষে উপস্থিত ছিলেন শুকতা হিজড়া।

Manual6 Ad Code

বক্তারা বলেন, তৃতীয় লিঙ্গের লোকজন তথা হিজড়ারা সমাজে প্রতিটি ক্ষেত্রে অবহেলিত। এখনো তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছেন। বিশেষ করে করোনাকালে তারা দু:সহ জীবনযাপন করেছেন। সে তুলনায় সাহায্য ছিল অপ্রতুল।

মূলত; গ্লোবাল ফাণ্ডের মাধ্যমে বন্ধ সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি হিজড়াদের জীবনমানোন্নয়নে কাজ করে যাচ্ছে। এই অনগ্রসর গোষ্ঠীকে এগিয়ে নিতে মিডিয়া ফোরামের মাধ্যমে সরকারের নজরে নিতে চায় বন্ধু। কেননা, কোনো একটা গোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়নের সুপানে পৌছা সম্ভব না। আর হিজড়া জনগোষ্ঠী আবহমান কাল থেকে অবহেলিত। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান নেই। সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছেন তারা। অথচ তারা কোনো না কোনো পরিবার থেকে এসেছে। তাদের বৈষম্যের চোখে না দেখে কর্মক্ষেত্রের ব্যবস্থা করে দিয়ে মূল স্রোতধারায় ফিরিয়ে আনা সম্ভব।

বক্তারা আরো বলেন, সরকার তাদের প্রতি আন্তরিক।তাদের ভোটাধিকার দিয়েছে। পাশাপাশি সরকারি চাকরীতে হিজড়াদের জন্য কোটা চালু করার জন্য ফোরামের মাধ্যমে জোরদাবি তোলার আহ্বান জানানো হয়।

Manual8 Ad Code

প্রায় দুই ঘন্টার প্রানবন্ত এ সভায় বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code