শাবির ল্যাবে ২৩ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েে পিসিআর ল্যাবে বুধবার (২৮ অক্টোবর) নমুনা পরীক্ষায় ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
৯১টি নমুনা পরীক্ষায় এই ২৩ জনের দেহে পজিটিভ রিপোর্ট আসে। শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।
তিনি জানান, আজ শনাক্ত হওয়া ২৩ জনের মধ্যে হবিগঞ্জের ৭ জন, সিলেটের ৯ জন, মৌলভীবাজারের ৫ ও সুনামগঞ্জ জেলার ২ জন রোগী রয়েছেন।
এ প্রভাষক আরও বলেন, ‘শাবির ল্যাবে সোমবার ৯১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে সুনামগঞ্জের ৯টি, হবিগঞ্জের ২২টি, মৌলভীবাজারের ৫টি ও সিলেটের ৩৮টি নমুনা সংগ্রহ করা হয়।’
Related News
গোলাপগঞ্জে আওয়ামীলীগ নেতা দুলাল গ্রেপ্তার
Manual8 Ad Code গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয়Read More
গোলাপগঞ্জে ধর্ষণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ প্রবাসীর
Manual7 Ad Code গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ তুলে সংবাদRead More



Comments are Closed