সিলেটে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক:: সিলেটে শাহপরান (র.) থানাধীন পীরেরচক গ্রামে স্ত্রীকে কুপানোর পর শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আব্দুল মজিদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেসা খানম এ দণ্ডাদেশ প্রদান করেন এবং একই সাথে মামলার একমাত্র আসামী আব্দুল মজিদকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডও প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর জোবায়ের বখত জুবের। তিনি বলেন, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর স্ত্রীকে পরিকল্পিতভাবে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন নিহতের স্বামী আব্দুল আজিজ।
আদালতে তার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও আদালত তাকে ২৫ হাজার টাকা জরিমানাও করেন। জরিমানা অনাদায়ে আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর সিলেটের শাহপরান (র.) থানার পীরেরচক গ্রামে আসামীর ভাড়াটিয়া বাসায় স্ত্রী লিপি বেগমকে দা দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে স্বামী আবদুল মজিদ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষ আজ আদালত মামলাটির রায় প্রদান করেন।
আদালতে রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো.জোবায়ের বখত। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন ষ্টেট ডিফেন্স শাহ্ আলম মহিউদ্দিন।
Related News
শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়Read More
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৯ বার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদনRead More



Comments are Closed