Main Menu

ফেঞ্চুগঞ্জে ট্রেনের ধাক্কায় পথচারী নারী নিহত

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রেনের ধাক্কায় এক পথচারী মহিলা নিহত হয়েছেন। নিহত আনোয়ারা বেগম (৪২) উপজেলা সদরের পশ্চিম বাজার এলাকার আব্দুল কাদিরের স্ত্রী।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জ রেল স্টেশন এলাকা অতিক্রম করার সময় পথচারী ওই মহিলা রেলপথ পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা যান।

সিলেট রেলওয়ে থানার ওসি আব্দুস ছাত্তার বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন ময়না তদন্ত ছাড়াই লাশ নিতে চাচ্ছেন। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে লাশ হস্তান্তর করা হবে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code