সিলেট মহানগর জামায়াতের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, ‘ফ্রান্সে সরকারের প্রত্যক্ষ মদদে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা বিশ^ মুসলিমের হৃদয়ে কোটরাঘাতের শামিল। বিশ্বনবী (সাঃ) এর অবমাননা মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। এজন্য ফ্রান্সকে বিশ^ মুসলিমের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় ঐক্যবদ্ধভাবে ফ্রান্সকে প্রতিহত করতে মুসলিম বিশ^কে কার্যকর উদ্যোগ নিতে হবে। দুঃখজনক হলেও সত্য যে, ৯০ ভাগ মুসলমানের দেশ আমাদের বাংলাদেশের সরকার এখন পর্যন্ত এব্যাপারে কোন বিবৃতি প্রদান করছেনা। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ফ্রান্স সরকারের এ কর্মকান্ডের নিন্দা জানাতে হবে এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর কড়া প্রতিবাদ জানাতে হবে। অন্যথায় এ আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়বে।’
মঙ্গলবার বিকেলে জামায়াত কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে ফ্র্রান্স সরকার কর্তৃক মানবতার মুক্তিদূত মহানবী (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে নগরীতে বিশাল বিক্ষোভ মিছিল বের করে সিলেট মহানগর জামায়াত। মিছিলটি নগরীর বন্দরবাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মু. ফখরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা মুজিবুর রহমান, হাফিজ মশাহিদ আহমদ, ক্বারী আলাউদ্দিন, এডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি মামুন হোসাইন প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, বাক স্বাধীনতার দোহাই দিয়ে ‘ফ্রান্সের শার্লি এবদো নামে একটি ম্যাগাজিন নবী করিম (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। অথচ, বাক স্বাধীনতা এমনভাবে উপভোগ করতে হবে যাতে তা অন্য কোনও ধর্ম বা কারও ধর্মীয় বিশ্বাসকে আঘাত না করে। মুহাম্মদ (সা.)-কে মুসলমান জাতি তাদের নয়নের মনি কোটায় স্থান দিয়েছে। তাকে অমর্যাদা করে ফ্রান্সে যা করা হয়েছে বিশ^ মুসলিম এর বিরুদ্ধে রুখে দাড়াঁতে প্রস্তুত রয়েছে। এব্যাপারে ওআইসি সহ বিশ^ মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
বক্তারা বলেন, শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে ইসলাম বিদ্বেষী কর্মকান্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকার প্রকাশ্যে রাসুল (সা.) এবং ইসলাম ধর্মকে অবমাননা করেছে। আমরা তার শাস্তি দাবি করছি। সেই সঙ্গে ইসলামকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিয়া রহমান ব্যঙ্গাত্মকভাবে কথা বলেছেন। আমরা এসবের নিন্দা জানাচ্ছি এবং এ বিষয়ে প্রশাসনের দ্রæত হস্তক্ষেপ কামনা করছি। ফ্রান্স সরকার তাদের নিজেদের সেক্যুলার হিসেবে দাবি করে। একটি সেক্যুলার রাষ্ট্র সরাসরি কোনও ধর্মকে আঘাত করে কিছু করতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সারাবিশ্বের মুসলমান দেশকে প্রতিবাদ জানানোর আহবান জানাচ্ছি।
Related News
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগেRead More
সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুলRead More



Comments are Closed