Main Menu

দেশে করোনায় আরও ২৩ মৃত্যু, শনাক্ত ১৩০৮

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৮০৩ জনে দাঁড়াল।

এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩০৮ জন। আর এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৮১৫ জন।

রোববার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৪৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ১৫ হাজার ১০৭ জনে।

এবছরের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

Share





Related News

Comments are Closed