Main Menu

শাবির ল্যাবে আরো ১৬ জনের করোনা শনাক্ত

বৈশাভী নিউজ ২৪ ডটবস: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সোমবার (১৯ অক্টোবর) নমুনা পরীক্ষার পর আরও ১৬ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯।

শাবিপ্রবি’র জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে সোমবার ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ১১ জন, সুনামগঞ্জের ৩ জন ও হবিগঞ্জের ২ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed