Main Menu

মসজিদে হারামে নামাজের অনুমতি দিল সৌদি আরব

ধর্ম ডেস্ক: করোনাভাইরাস মহামারির কারণে প্রায় সাত মাস বন্ধ থাকার পর মুসলিমদের পবিত্র স্থান মক্কার মসজিদে হারামে নামাজ পড়ার অনুমতি দিয়েছে সৌদি আরব। দেশটির নাগরিক ও বসবাসরত বিদেশি নাগরিকরা নামাজ পড়তে পারবেন মসজিদটিতে।

রবিবার (১৮ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়।

এরআগে এ মাসেই দেশটির নাগরিক ও অবস্থানরত বিদেশিদের উমরাহ পালনের অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ।

 

Share





Related News

Comments are Closed