শাবির ল্যাবে ২২ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি পিসিআর ল্যাবে মঙ্গলবার (১৩ অক্টোবর) নমুনা পরীক্ষায় নতুন করে ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ মঙ্গলবার ১৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে সিলেটের ৭ জন, সুনামগঞ্জের ২ জন, মৌলভীবাজারের ৯ জন ও হবিগঞ্জ জেলার ৪ জন রয়েছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed