বিশ্বনাথে দশঘর ইউপি নির্বাচন, প্রতীক পেলেন প্রার্থীরা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের পাঁচ প্রার্থী, সাধারণ সদস্য (মেম্বার) পদের ৪৯ প্রার্থী এবং সংরক্ষিত নারী সদস্য পদের ১১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাচন অফিসের কক্ষে প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কমিশন গোলাম সারওয়ার। তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুরে শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।’
চেয়ারম্যান পদে প্রতীকপ্রাপ্তদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুবেদুর রহমান পেয়েছেন নৌকা প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী এমাদ উদ্দিন খান পেয়েছেন ধানের শীষ প্রতীক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন লাঙ্গল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) সামছু মিয়া লয়লুছ পেয়েছেন ঘোড়া প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) আবুল হোসেন পেয়েছেন আনারস প্রতীক।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার দশঘর ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ইউপি সদস্য পদে ৪৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থীর মধ্যে এ প্রতীক দেওয়া হয়। এই ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ১১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ২৯ জন ও নারী ভোটার ৬ হাজার ৯০৯ জন। ভোট কেন্দ্র ১০টি। আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০০৩ সালে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৭ সালে দেশে জাতীয় পরিচয়পত্রের কাজ চলাকালীন সময়ে মীরপুর ইউনিয়নের লহড়ি গ্রামের একটি অংশ জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলার ভোটার হওয়া নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এরপর থেকে আইনি জটিলতায় উচ্চ আদালতের রায়ে নির্বাচনী কার্যক্রম আটকে যায়। সম্প্রতি আইনি জটিলতা নিরসন হওয়ায় নির্বাচন কমিশন গত ২৪ সেপ্টেম্বর উপজেলার দশঘর ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed